Logo
Logo
×

নগরের বাইরে

আমাদের দুর্যোগ এখনো কাটেনি : শিল্পমন্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ এএম

আমাদের দুর্যোগ এখনো কাটেনি : শিল্পমন্ত্রী
Swapno


আমরা অন্ধকার থেকে আলোর পথে এসেছি, আমাদের দুর্যোগ এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

শিল্পমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। যে কোনো মূল্যে আমাদের উন্নয়ন চালিয়ে যেতে হবে। আমাদের ঐক্য ষড়যন্ত্রকারীদের রুখে দেবে।

 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, এ সরকার একটি দলের সরকার। এটি কিন্তু সরকারের দল নয়। যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দলের একজন কর্মী হিসেবে আমাদের কাজ করতে হবে। আগামীতে সব নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবো।

 

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন