দুলাল প্রধানের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেন দুলাল প্রধান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান কমল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ।


