ফেন্সিডিলসহ কুমিল্লার মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পিএম
বন্দরে ৮৫ বোতল ফেন্সিডিলসহ অন্তর (২৩) নামে কুমিল্লার এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১ এর অভিযান একটি দল। এ সময় র্যাব-১১ আটককৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪’শ ৪৫ টাকা ও একটি অপু মোবাইল সেট উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী থানার চম্পক নগর এলাকার নজির হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক মোহাম্মদ মমিন উদ্দিন বাদী হয়ে মাদক উদ্ধারের ওই রাতে আটককৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৯)২১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ উপ-পরিদর্শক মোহাম্মদ মমিন উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় ২টি প্লাষ্টিকের পলিথিনে রক্ষিত ৮৫ বোতল ফেন্সিডিল ও নগদ টাকা এবঙ একটি মোবাইল সেটসহ মাদক কারবারি অন্তরকে আটক করা হয়।


