ফতুল্লায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম
ফতুল্লার মুসলিমনগরে চান বানু (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগরের আলামীনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত চান বানু সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার সাদত আলীর মেয়ে ও ফতুল্লা থানার মুসলিমনগরের একরামের স্ত্রী। পুলিশ চান বানুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাসেদ জানায়, নিহতের স্বামী একরাম বিসিক শিল্পনগরীতে একটি পোষাক তৈরি কারখানায় কাজ করে। প্রতিদিনের মতো নিহতের স্বামী সকালে নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরের খাবার খেতে বাসায় এসে তিনি ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান।
এ সময় একরাম ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দরজার ফাকঁ দিয়ে তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন কে ডেকে আনেন। পরে পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সাথে নিহত গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


