Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ফেন্সিডিলসহ রফিক আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ পিএম

বন্দরে ফেন্সিডিলসহ রফিক আটক
Swapno

বন্দরে ৭৪ বোতল ফেন্সিডিলসহ রফিক (৩৫) নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের নিকট সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় পুলিশ ও জনতার চোখ ফাঁকি দিয়ে  ফারুক ওরফে জামাই ফারুক (৪০) নামে আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্দর থানার মালিবাগস্থ জনৈক বিল্লাল মেম্বারের বাড়ি সামনে থেকে এ ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রফিক বন্দর উপজেলার যুগিপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে

 

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফয়সাল আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৩(৯)২১।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার মালিবাগস্থ জনৈক বিল্লাল হোসেন মেম্বারের বাড়ি সামনে থেকে স্থানীয় জনতা একটি সাদা বেগুনী চেক রং এর ব্যাগে রক্ষিত ৭৪ বোতল ফেন্সিডিরসহ রফিক ও জামাই পারুক নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ফেন্সিডিল ও আসামীদের নিজ হেফাজতে নেওযার সময় দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

পরে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফয়সাল আলমসহ তার সঙ্গীয় র্ফোস স্থানীয় জনতার সহায়তায় পালিয়ে যাওয়ার ঘটনার ১ ঘন্টার মধ্যে মাদক ব্যবসায়ী রফিককে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় জামাই ফারুক নামে অপর আরো এক মাদক ব্যবসায়ী। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসাযী রফিক থানা হাজতে আটক আছে বলে জানা গেছে এবং পলাতক আসামী জামাই ফারুককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন