Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মটর সাইকেল চুরি কুমিল্লা থেকে উদ্ধার গ্রেফতার-১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম

বন্দরে মটর সাইকেল চুরি কুমিল্লা থেকে উদ্ধার গ্রেফতার-১
Swapno

বন্দরে মটর সাইকেল চুরি ঘটনার সাড়ে ৭ ঘন্টার ব্যবধানে বন্দর থানা পুলিশ চোরাইকৃত মটর সাইকেল উদ্ধারসহ ইউসুফ আলী (৩৮) নামে এক মটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে। গত (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সুদূর কুমিল্লা জেলার হোমনা থানার সামনে থেকে ওই মটর সাইকেটি উদ্ধারসহ ওই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

এ ঘটনায় মটর সাইকেল মালিক ব্যবসায়ী আনিছুর রহমান বাদী হয়ে চুরির ঘটনার ওই দিন বিকেলে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩২(৯)২১। গ্রেপ্তারকৃত মটর সাইকেল চোর ইউসুফ আলী সুদূর চাঁদপুর জেলার সাহারাস্তা থানার চিতশী এলাকার মৃত আনসার আলী মুন্সি ছেলে বলে জানা গেছে।

 

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বন্দর উপজেলার পদুঘর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে ব্যবসায়ী আনিছুর রহমানের ব্যবহারকৃত ঢাকা মেট্রো ল ৩৫-২৮৫২ নাম্বারের একটি ব্লু রং এর প্লাসার বাড়ি সামনে থেকে অজ্ঞাত চোরের দল চুরি করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মটর সাইকেল মালিক আনিছুর রহমান বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে বন্দর থানায় চুরি মামলা দায়ের করে।

 

এ ঘটনায় চুরি মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক হাবিবসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার হোমনা থানার সামনে অভিযান চালিয়ে চোরাইকৃত মটর সাইকেলটি উদ্ধারসহ ইউসুফ আলী (৩৮) নামে এক মটর সাইকেল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃত চোরকে গতবার বৃহস্পতিবার সকালে চুরি মামলায় আদালতে প্রেরণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন