Logo
Logo
×

নগরের বাইরে

রংধনু গ্রুপের উদ্যোগে কোরআন শিখে কর্মসংস্থান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৫:২১ পিএম

রংধনু গ্রুপের উদ্যোগে কোরআন শিখে কর্মসংস্থান
Swapno

রূপগঞ্জে বয়স্কদের কোরআন শিক্ষায় আগ্রহী করতে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষা লাভ করে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৫ জন। শুক্রবার বাদ জুমা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া জামে মসজিদে ৫ জনের হাতে কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও কোরআন শরিফ তুলে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

 

৯০ দিনে কোরআন শরিফ পড়া রপ্ত করে রিকশা চালক সালমান, চা দোকানদার মফিজুল, মাংস বিক্রেতা ইয়ার হোসেন, কর্মহীন নাজমুল ও সাকিব নামের এই পাঁচজনের প্রত্যেকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে দেয়া হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান, মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, তারিকুল ইসলাম, আলতাফ হোসেন, আলী আজগর, হাজী সফিকুল ইসলাম, লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভূইয়া জেমিনসহ গণমান্য ব্যক্তিবর্গ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন