পরিবারিক কলহের জেরে বন্দরে ইউনিভার্সিটি ছাত্রীর আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১০:০২ পিএম
বন্দরে পারিবারিক কলহের জের ধরে সদ্য বিবিএ পাশকৃত ছাত্রী নিপা আক্তার (২৪) অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১ অক্টোবর) ভোরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ পায়রা চত্বরস্থ জনৈক আবুল খায়ের মিয়ার ভাড়াটিয়া বাড়ির ২য় তলার একটি রুমে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত নিপা আক্তার নারায়নগঞ্জ সদর থানার বরফকলস্থ শীতলক্ষা হাউজিং এলাকার হাজী বাবুল মিয়ার মেয়ে।
খবর পেয়ে সকাল ১০টায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহননকারি ছাত্রীর মা সুফিয়া বেগম বাদী হয়ে দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা আত্মহত্যার কারন জানার চেষ্টা চালাচ্ছি।


