বন্দরে ট্রাক চাপায় ইদ্রিস আলী নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১০:২৬ পিএম
বন্দরে ইদ্রিস আলী ওরফে ইদা (৩৮) নামের এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। দূর্ঘটনার পরে ঘাতক ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গালস্থ আজমেরী কার পার্কিং এর সামনে এ দূর্ঘটনাটি ঘটে । নিহত ইদ্রিস আলী ওরফে ইদা বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে।
দূর্ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করে এবং পরে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নিহতের চাচা গোলাম হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে শুক্রবার সকালে বন্দর থানায় একটি সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১(১০)২১ ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
এসময় মামলার বাদী নিহতের চাচা গোলাম হোসেন জানান, আমার ভাতিজা ইদ্রিস আলী ওরফে ইদা গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাড়ি পাশে জাঙ্গালস্থ আজমেরী কারর্পাকিং এর সামনে একটি খালি দোকানে একা বসে ছিল। বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রো ট ১৬-৬৮৪৫ নাম্বারের একটি ট্রাক দ্রুত ও বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খালি দোকানে উঠে গেলে দোকানে বসা আমার ভাতিজা ইদ্রিস আলী ওরফে ইদা মিয়া চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। দূর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে।


