Logo
Logo
×

নগরের বাইরে

বাবার মতো গোগনগরবাসীর পাশে থেকে উন্নয়ন করতে চাই: জসিম উদ্দিন

Icon

ইমরান আহমেদ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০২:১২ পিএম

বাবার মতো গোগনগরবাসীর পাশে থেকে উন্নয়ন করতে চাই: জসিম উদ্দিন
Swapno

আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান এর মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মসিনাবন্দ এলাকায় গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, আমি চেয়ারম্যান ছাড়াও আপনাদের উন্নয়নে সবসময় পাশে আছি আর ভবিষ্যতেও আমাকে আপনাদের পাশে পাবেন। আমি এখানে এসেছি আপনাদের দোয়ার জন্য। আমি যেন আমার বাবার মত সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে পারি সকলের নিকট এ দোয়ার প্রার্থনা রইলো। 

 

জসিম উদ্দিন আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমানের জন্যও সবাই দোয়া করবেন। আমার সাংসদ সেলিম ওসমান এমপি অঙ্গীকার করেছেন যদি আমি চেয়ারম্যান হতে পারি তাহলে তিনি কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প এই ইউনিয়নে আমার দ্বারা করবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যদি উন্নয়ন না করেন তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে না। আর আসন্ন নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার জন্য কাজ করবেন। আমি এই ইউনিয়নের সকল অসমাপ্ত কাজ আপনাদের পাশে থেকে করতে চাই।

 

দক্ষিণ মসিনাবন্দ এলাকার মাদবর ও সমাজ সেবক আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময়  আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এবিএম আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, সাবেক ব্যাংকার ওসমান গনি, সাবেক ব্যাংকার আলহাজ্ব হানিফ পাঠান, সমাজসেবক আব্দুল হাই, ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ মৌলবি ইসমাইল হোসেন, আনসার ও বিডিপি কমান্ডার পিয়ার আলী, গোগনগর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন ও রহিমা আক্তার রিংকু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন