Logo
Logo
×

নগরের বাইরে

দেলপাড়া থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৭:৪৭ পিএম

দেলপাড়া থেকে শ্রমিকের লাশ উদ্ধার
Swapno

ফতুল্লার দেলপাড়ার চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত পুকুর থেকে আল আমিন নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিক সহ চারজন একটি পুকুর পরিষ্কারের কাজ করছেলিন গত দুইদিন ধরে। নিহত আলামিন (২৪) ওই এলাকার ওহিদ মিয়ার ছেলে।  শুক্রবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির এলাকার ওই পরিত্যক্ত পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। 

 

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি  (অপারেশন) মোজ্জামেল হক জানান, নিহত আলামিনসহ মোট চার শ্রমিক গত দুইদিন ধরে পুকুরটি পরিস্কারের কাজ করছিলেন।  গতকাল কাজ শেষে অন্যরা বাড়ি ফিরলেও আলামিন নিখোঁজ ছিলো। আজ তার লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন