Logo
Logo
×

নগরের বাইরে

সেপ্টেম্বরে বন্দরে হত্যা মামলাসহ ৩৩ মামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৮:৫৩ পিএম

সেপ্টেম্বরে বন্দরে হত্যা মামলাসহ ৩৩ মামলা
Swapno

গত সেপ্টেম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৩টি। এর মধ্যে হত্যা মামলা ১টি, চুরি ২টি, ডাকাতি ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, ও মাদক মামলা ১২টি এবং অন্যান্য মামলা হয়েছে আরো ১২টি। পুলিশের দাবি গত সেপ্টেম্বর মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো। ১২টি মাদক মামলায় বন্দর থানা পুলিশসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা  ২ হাজার ৯০ পিছ ইয়াবা, ১৭৯ বোতল ফেন্সিডিল, ৩৭ কেজি ৪ গ্রাম গাঁজা ও ৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে। 

 

এ ছাড়া পুলিশ গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ৪৪ জন, জিআর মামলার ৬৬ জন ও ৩ জন সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। গত মাসে ৩৩টি মামলার মধ্যে ১২টি মামলাই মাদকের। 

 

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন দূর্গা উৎসব ও ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন