Logo
Logo
×

নগরের বাইরে

কেয়ারটেকারকে পিটিয়ে রড লুটের অভিযোগে মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:১৫ পিএম

কেয়ারটেকারকে পিটিয়ে রড লুটের অভিযোগে মামলা
Swapno

বন্দরের মদনপুর চানপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে  কবি বাতেন বাহারের নির্মাণাধিন বাড়িতে হামলা চালিয়ে কেয়ারকেয়ারকে পিটিয়ে আহত করে নির্মাণ সামগ্রী লুট করার অভিযোগ পাওয়া গেছে। আহত কেয়ারটেকারের নাম হলো আল আমিন(৩০)। তিনি বন্দরের দাশেরগাও এলাকার রুকন উদ্দিন মিয়ার ছেলে।

 

তাকে আশংকাজনক অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়াত কবি বাতেন বাহারের ছেলে নাহিদ বাহার শিপলু  বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। নাহিদ বাহার শিপলু জানান, বন্দরের মদনপুর চানপুর এলাকার জাকির , জাহিদ ও আলমগীর গংদের সাথে তাদের বিরোধ চলছিল।  

 

পূর্ব শত্রুতার জের ধরে শনিবার জাকির , জাহিদ ও আলমগীরসহ ২৫/৩০ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের নির্মাণাধিন বাড়িতে হামলা চালায়।  এ সময়  নির্মাণ শ্রমিকরা পালিয়ে গেলেও কেয়ারটেকার আলআমিনকে পিটিয়ে আহত করে বাড়ি নির্মাণের রড লুট করে নিয়ে যায়।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জমি নিয়ে বিরোধের কারণে মদনপুরে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন