Logo
Logo
×

নগরের বাইরে

ক্ষমা চাইবেন তো আপনারা: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:২৭ পিএম

ক্ষমা চাইবেন তো আপনারা: মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার র্নিদেশে বন্দরে ২১ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধাদের স্মরনে সড়ক ও সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে। সাধারন পাঠাগার কমিটিতে যারা ছিলেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের সাথে মিটিং করেছি। আপনারা বলেছেন এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হোক। পাঠাগার হোক। আমি কোন ব্যাক্তির নামে নয় আমি মুক্তিযোদ্ধার নামে রাস্তা ঘাট করে দিয়েছি। কিছু কিছু কাজ বাকি  আছে আশা করি এগুলো অচিরেই হযে যাবে।

 


মেয়র আইভ আরো বলেন, নারায়ণগঞ্জে বিশাল একটি প্রতিপক্ষ রয়েছে। সেটি আবার আমার দলেরেই। তারা কর্মী সভার নামে গিবত মঞ্চ তৈরি করেছে। যারা বড় বড় কথা বলে তারা সবাই ঢাকা থাকে। আমার ঢাকায় কোন বাড়ি বা ফ্লাট নেই। ২ বছর আগে মেরে ফেলতে চেয়েছেন। মহান আল্লাহ ও মা বাবার দোয়ায় বেঁচে আছি। ৪০ বছর ধরে নারায়ণগঞ্জ লুটপাট করছেন। আপনাদের ভয়ে মুক্তিযোদ্ধারও কথা বলতে পারে না। গতকাল শনিবার বিকেলে বন্দর ২১ নং ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্কুল, মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্সের ভিত্তি প্রস্তর ও মুক্তিযোদ্ধা  সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সাংসদ সেলিম ওসমানের প্রতি হঁশিয়ারি উচ্চারণ করে মেয়র আইভী আরো বলেন, দুঃসাহস বেশী দেখাবেন না মিস্টার ওসমান। বাজে কথা বলা বন্ধ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ে অনেক কথা বলেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলার আপনি কে? আপনিতো করেন অন্যদল। আওয়ামী লীগের প্রার্থী নিয়ে কথা বলার আপনি কে? আমাকে কথা বলা বন্ধ করার হুমকি দেন! ধমকে ভয় পাওয়ার মানুষ আমি নই। আমাকে কেন ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাইবেনতো আপনারা। মানুষ মেরেছেন আপনারা। বহু অপকর্ম করে বেড়াচ্ছেন। ক্ষমা চেয়ে মানুষের কাতারে আসেন। নয়তো পালানোর পথ পাবেন না।

 


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বন্দর থানা ভারপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন