সিদ্ধিরগঞ্জ থেকে পলাতক ২ আসামী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে র্যাব-১১। শুক্রবার রাতে সিপিএসসি এর একটি অভিযানিক দল মো. আমিনুল ইসলাম (২৩) এবং মো. ইদ্রিস মিয়া (৪৫)কে গ্রেফতার করে। তারা কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার বড় সাতপাড় এলাকার বাসিন্দা।
র্যাব-১১’র মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা উভয়ই কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা রুজুকৃত পৃথক দুইটি মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে উল্লিখিত আসামীদ্বয় গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীদ্বয়ের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


