Logo
Logo
×

নগরের বাইরে

পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ দুই তরুন গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১১:১৭ পিএম

পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ দুই তরুন গ্রেফতার
Swapno

পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ দুই তরুনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে বিসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো: ফতুল্লা মডেল থানার চাঁদনী হাউজিংয়ের ফারুক মালের পুত্র মোঃ শান্ত মিয়া (১৯) ও ফতুল্লা মডেল থানার শাসনগাঁও বিসিকস্থ নিউ আর, এস ফ্যাশন সংলগ্ন মোঃ মুকুলের পুত্র মোঃ স্বাধীন (১৮)।



বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, শনিবার দুপুরে বিসিকনগরস্থ একটি নিটিং কারখানার সামনের রাস্তায় ৪-৫ জন ঘোরাফেরা করছিলো। এ সময় বিষয়টি সন্দেহ হলে বিসিক শিল্প নগরীর সিকিউরিটির দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের সদস্যরা তাদেরকে তল্লাশী করতে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি চাকু ও পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ দুজনকে আটক করতে সক্ষম হয়।পরে আটককৃতদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃতরা কেনো সেখানে সশস্ত্রবস্থায় অবস্থান করছিলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন