সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশু নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১০:৫২ পিএম
সিদ্ধিরগঞ্জের পানিতে ডুবে মো. ইয়াসিন নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৩ অক্টোবর) দুপুরে মিজমিজি পূর্বপাড়া (পাগলা বাড়ি) এলাকায় ডিএনডি খাল সংযুক্ত ক্যানেলে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুটি স্থানীয় বাসিন্দা মোঃ সবুজের পুত্র।
জানা যায়, দুপুর থেকে শিশুটিকে না পেয়ে এলাকার বিভিন্ন মসজিদে মাইকে সন্ধান চেয়ে ঘোষনা করা হয়। খোঁজাখুঁজি করতে গিয়ে ক্যানেলে শিশুটিকে থেকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বজনরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


