Logo
Logo
×

নগরের বাইরে

পিকআপের সিটে বিশেষ কায়দায় মিললো ৩৮ কেজি গাঁজা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৮:৫২ পিএম

পিকআপের সিটে বিশেষ কায়দায় মিললো ৩৮ কেজি গাঁজা
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৮ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রোববার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে পিকআপটি আটক করা হয়। এসময় পুলিশের ধাওয়ায় পিকআপটি সড়কের পাশে রেখে পালিয়ে যায় চালক।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটি করার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকাগামী সন্দেহজনক পিকআপটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে চলে যেতে থাকে। এসময় হাইওয়ে পুলিশের টহল দলও গাড়ির পিছু নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পৌঁছালে পিকআপের চালক চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। 

 

পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো ১৯ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে দুই কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন