কাঁচপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে রোগীসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন: মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেনসহ (৩৫)।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছিল। হঠাৎ কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


