Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৬:৫২ পিএম

ফতুল্লা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Swapno

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে পঞ্চবটি মোড় ফতুল্লা থানা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এম সাইফুল্লাহ বাদল বলেন, প্রতিটি ইউনিয়নে আমাদের দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো। সময় ঘনিয়ে এসেছে। মনোনয়ন প্রত্যাশী যারা এখনো আমাদের কাছে সংশ্লিষ্ট কাগজপত্র দেননি, তারা খুব শীঘ্রই দিয়ে দিবেন।

এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি ওয়ালী মাহমুদ খান, খন্দকার লুৎফর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা শাহ আলম গাজী টেনু, লুৎফর রহমান স্বপন, রঞ্জিত মন্ডল ও আইয়ুব আলী প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন