Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে লক্ষাধীক টাকাসহ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১০:১১ পিএম

র‌্যাবের অভিযানে লক্ষাধীক টাকাসহ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আজিজুল হক (৩১) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৭ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

র‌্যাব জানায়, ৪ অক্টোবর বিকাল ৩টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আজিজুল হক (৩১) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৭ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আজিজুল দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু ও সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫০০/- টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট অর্থ আদায় এবং অর্থ প্রদান না করলে জিম্মীসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন