Logo
Logo
×

নগরের বাইরে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০১:০৪ এএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা
Swapno

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এসময় ইউএনও আরিফা জহুরা বলেন, আমরা কোভিড সংক্রামণের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই সামাজিক দূরত্ব বজায় ও সকল বিধি নিষেধ পালন করে শান্তি ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় উৎসব পালন করবো। নারায়ণগঞ্জ জেলার একটা ঐতিহ্য আছে। আমরা সেই ঐতিহ্য ধরে রাখবো। আপনারা ৫০টি মন্ডপের জন্য যে আর্থিক সাহায্যের দাবী জানিয়েছেন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত মন্ডল,  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ দাস প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন