Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলার ইউপি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১০:১৭ পিএম

সদর উপজেলার ইউপি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা
Swapno

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৬টি ইউনিয়ন (এনায়েতনগর, গোগনগর, কুতুবপুর, কাশীপুর, বক্তাবলী ও আলীরটেক) এর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার নারায়ণগঞ্জ সদর আফরোজা খাতুন এবং সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইউসুফ উর রহমান এর কাছ থেকে প্রার্থীরা এ মনোনয়ন সংগ্রহ করেন।


এসময় অন্যান্যের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান প্রধান ও একই ইউনিয়নের চেয়ারম্যঅন পদ প্রার্থী বদিরুজাম্মান বদু, এনায়েতনগর ৮নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী আসলাম মন্ডল, ৭নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী কাজী হুমায়ুন কবির, কাশীপুর ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী পলাশ, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আইয়ুব আলী, গোগনগর ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সৈকত হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সৈয়দ হোসেন ও তোফাজ্জল হোসেন ও ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ সাঈদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন