সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১০:২৯ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকলেই ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ইমান আলী(৩৫), জালকুড়ি উত্তর পাড়া এলাকার মৃতঃ আমজাদ আলীর ছেলে সামছুল হক(৫০), গোদনাইল রসুলবাগ এলাকার মৃত: আলী-আকবরের ছেলে রাশদুল ইসলাম, জালকুড়ি উত্তর পাড়ার মৃতঃ আমজাত আলীর ছেলে মো: সোহরাব (৪৭), জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে সেলিম মিয়া ও জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃতঃ জজ মিয়ার ছেলে আলমগীর হোসেন।
এ বিষরে ওসি মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জের জালকু্ড়ি, রসুলবাগ ও গোদনাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।


