Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১০:৪১ পিএম

সোনারগাঁ ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি 
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভূঁইয়া মাকসুদ এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৬ অক্টোবর) রাতে জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় নিজ বাড়িতে   ডাকাতির ঘটনা ঘটে।

 

চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ভুঁইয়া মাকসুদ জানায়, আমি ও আমার পরিবার ঢাকায় বসবাস করি। গ্রামের বাড়িতে আমার মা-বাবা থাকেন। সে সুযোগে গতকাল বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে পাকুন্ডা এলাকায় আমার নিজ বাড়িতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়।

 

খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই মোশারফ হোসেন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন