Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিপুল জাল নোটসহ ৪ প্রতারক গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১১:৪৫ পিএম

সিদ্ধিরগঞ্জে বিপুল জাল নোটসহ ৪ প্রতারক গ্রেফতার 
Swapno

সিদ্ধিরগঞ্জে জাল টাকা বিতরণকালে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 

 

বুধবার (৬ অক্টোবর) প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো: মো. আকাশ মিয়া (২৫), মো. ইসমাইল হোসেন (৩৭), মো. রবিউল হাসান (২৭) ও মো. সুমন আলী কবির (৩৩)। 

 

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর ও এর আশপাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন