রূপগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৮:১২ পিএম
রূপগঞ্জের আউখাবো এলাকার এ ওয়ান পোলার নামে এক পোশাক কারখানার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম মিয়া (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো এলাকার এ ওয়ান পোলার নামে এক পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ভুলতা ফাঁড়ির এস আই হুমায়ূন কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলম মিয়ার বাড়ি নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার শিমুলবাড়ীর চেনমারী এলাকায়। তার পিতার নাম মোঃ আতিয়ার রহমান।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, আলম মিয়া এ ওয়ান পোলার পোশাক কারখানায় একটি ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতো। কাজ করার সময় হঠাৎ আলম নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


