Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নির্বাচনী সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পিএম

রূপগঞ্জে নির্বাচনী সভা অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভা করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। 

শুক্রবার সন্ধ্যায় কায়েতপাড়ার নাওড়াস্থ্য চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

 

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, সহ-সভাপতি আলাউদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর,  থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক ভুইয়া জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ।

 

 সভায় রফিকুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে আগামী ১১ নভেম্বর আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আপনারা নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন। কোন সন্ত্রাসী কায়েতপাড়ার মাটিতে জোর করে আপনাদের ভোট ছিনিয়ে নিতে পারবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন