Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৩:৪৭ এএম

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
Swapno

রূপগঞ্জে মায়ের সাথে অভিমান করে স্বপন মিয়া (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষার্থী স্বপন মিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তার মায়ের সাথে অভিমান করে কীটনাশক বড়ি সেবন করে এ আত্মহত্যা করেন।


পরে তাকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় কালাদী সাহাজউদ্দিন দারুল উলুম ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।


এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, কীটনাশক সেবনে শিক্ষির্থীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন