রূপগঞ্জের ভুলতায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৩:৫৩ এএম
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে শুক্রবার ভোরে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভোরে ফ্লাইভারের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রের করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ আরো জানান, নিহত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত কয়েকদিন ধরে এখানে ঘুরাফেরা করতে দেখা গেছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


