কাশীপুর ইউনিয়নে আমি নির্বাচন চাই : সাইফ উল্লাহ বাদল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৩:০৫ পিএম
কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) হোসাইনী নগর মাসুদুর রহমান আসলাম এর বাস ভবনে এ নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
তিনি বলেন, আমি আজ বলতে চাই আমি নিজে কাশীপুরে নির্বাচন চাই। এই কারনে নির্বাচন চাই যে গত ৫ বছরে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলাম। তাই আবার পাঁচ বছরের জন্য জনগণের ভোটে আমি নির্বাচিত হতে চাই। জনগণ আমাকে চায় কি চায় না সেটা আমি দেখতে চাই।
হোসাইনী নগর পঞ্চায়েত কমিটির আহবায়ক আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী নেতা মাসুদুর রহমান আসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী, ফতুল্লা থানা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ রেহান শরীফ বিন্দু সহ কাশীপুর ইউনিয়ন ৫ নং ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


