Logo
Logo
×

নগরের বাইরে

ডিক্রিরচর মসজিদে দোয়ার মাধ্যমে এসি উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৬:৪৫ পিএম

ডিক্রিরচর মসজিদে দোয়ার মাধ্যমে এসি উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর হাজী বাড়ি জামে মসজিদে জেলা পরিষদের পক্ষ হতে দেয়া এসি উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে জুময়ার নামাজের পর দোয়ার মাধ্যমে এসি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন। একই সাথে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভির সুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়।  পাশাপাশি তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া করা হয়। 

 

দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা তার সৈনিক হিসেবে তার উন্নয়নের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। তার উন্নয়নের অংশ হিসেবে জেলা পরিষদ থেকে ডিক্রিচর মসজিদে এসির ব্যবস্থা করা হয়। আশা করি এই সরকার আগামীতে আরো উন্নয়ন করে যাবে। 

 

এসময় উপস্থিত ছিলেন, ডিক্রিরচর হাজী বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সৈয়দ হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা জুনাইদ হোসেন, সাব্বির হোসেন পলাশ, সবুজ,সানি সহ আরো অনেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন