পারিবারিক চাপে নির্বাচনে থাকছেন না ইব্রাহীম মোল্লা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৭:০৩ পিএম
গোগনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছিলেন গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লা। গোপনে সবকিছু গুছিয়ে এনেছিলেন তিনি। কিন্তু পারিবারিক চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইব্রাহীম মোল্লা।
গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য ইব্রাহীম মোল্লা মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,দীর্ঘ ২ বছর যাবত গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে মাঠে ময়দানে ঘুরে বেড়িয়েছি। শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিক ভাবে বৈঠকে বসলে বাবা, মা, ভাই বোনসহ আত্নীয় স্বজনরা নির্বাচন না করার পক্ষে মত দেন।
তাদের মতামত কে শ্রদ্ধা দেখিয়ে আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেও গোগনগর ইউনিয়ন বাসীর সুখ -দুঃখে সবসময় আছি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।


