শীতলক্ষা নদীর মোহনায় কারেন্টজাল ও মা ইলিশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৯:১৪ পিএম
বন্দরে মৎস কর্মকর্তা ও কলাগাছিয়া নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৮ কেজী মা ইলিশ মাছ পরিতক্ত অবস্থায় উদ্ধার করেছে।
শনিবার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষা নদীর মোহনায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় উল্লেখিত কারেন্টজাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। পরে উপজেলা মৎস কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজী ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ীর ইনর্চাজ পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস অধিদপ্তর ও কলাগাছিয়া নৌ পুলিশ গোপন সংবাদের ভিত্তীতে শীতলক্ষা নদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযানকালে জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ কেঁজী ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।


