Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদ্রাসা ছাত্রী বাবলীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১০:১৮ পিএম

বন্দরে মাদ্রাসা ছাত্রী বাবলীর আত্মহত্যা
Swapno

বন্দরে বাবলী (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় বন্দরের নবীগঞ্জ কবিলারমোড় এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

 

নিহত মাদ্রাসা ছাত্রী বাবলী একই এলাকার সহিদ মিয়ার মেয়ে। এলাকাবাসীর মাধ্যমে  আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক শহিদুলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে আত্মহননকারী মাদ্রাসা ছাত্রীর পিতা শহিদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১০টায় বাবলীর মা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ঐ সময় তার মেয়ে বাসা ফাঁকা পেয়ে অজ্ঞাত কারনে ঘরের আড়ার সাথে কাপড় বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার কারন এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা এর কারন জানার চেষ্টা করছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন