Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় পোশাক কারখানার বাথরুমে নারীকর্মীকে ধর্ষণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:২৫ পিএম

ফতুল্লায় পোশাক কারখানার বাথরুমে নারীকর্মীকে ধর্ষণ
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখি একটি পোশাক কারখানার বাথরুমে এক নারীকে (২৯) ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১১ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ঐ নারী।

 

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, নওগাঁর আত্রাই উপজেলার মধুগুরনই গ্রামের আবদুল লতিফের ছেলে রুবেল অবন্তী কালার টেক্সটাইলে চাকরি করেন। একই কারখানার কাজ করেন ওই নারী পরিছন্নতাকর্মী। রোববার বাথরুম পরিষ্কার করার সময় একা পেয়ে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান লম্পট রুবেল।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত রুবেলকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন