Logo
Logo
×

নগরের বাইরে

খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১১:৩২ পিএম

খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
Swapno

সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নে পুকুরের পানি থেকে খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে আবু ওবাইদা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খন্দকার দড়িকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ওবাইদা ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আবু ওবাইদা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে আবু ওবাইদের খেলনা পুকুরে পড়ে যায়। পুকুর থেকে খেলনা তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন