Logo
Logo
×

নগরের বাইরে

কাশীপুর ৭নং ওয়ার্ড আ’ লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৮:৪০ পিএম

কাশীপুর ৭নং ওয়ার্ড আ’ লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা
Swapno

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মীসভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ফতুল্লার বাংলাবাজার এলাকার গোলাম হোসেন ড্রাইং সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল।

 

কর্মী সভার বক্তব্যে তিনি বলেন, সবাই বলে আমি অনেক কিছু করেছি কিন্তু আমি মনে করি, আমি কিছুই করিনি। আমি দাবি করতে চাইনা যে, এই কাশীপুরে আমি কোনো উন্নয়নমূলক কাজ করেছি। আমি রাস্তা করেছি, স্কুল, মাদ্রাসায় সহায়তা করেছি যেটা আপনারা নিজ চোখে দেখেছেন সেটা আপনারাই স্বীকার করবেন। আজ আমার সাথে যে একজন প্রতিদ্বন্ধিতা করছে তার এই ১৮ বছরে তিনি কি কাজ করেছেন? যদি তিনি একটা কাজ দেখাতে পারেন যে কাশীপুরে এই কাজটি করে চেয়ারম্যানি  করেছেন তাহলে আমি আপনাদের কাছে কোনো ভোট চাইবো না। আপনারা যে কাজ করেছে, যে পাশে সর্বদা থাকবে তাকেই নির্বাচিত করবেন। আমি আশা করছি আপনারা আপনাদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আমাকে আবারো জয়যুক্ত করবেন।

 

কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি হারুন অর-রশীদের সভাপতিত্বে এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ এর সার্বিক পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ রেহান শরীফ বিন্দু, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রাজু ও কাশিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ দোলন মুন্সি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন