Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার বক্তাবলীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৮:৫৩ পিএম

ফতুল্লার বক্তাবলীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
Swapno

ফতুল্লার বক্তাবলীতে গলায় ফাঁস দিয়ে শিল্পি বেগম (৪২) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে তিনি ফাসঁ দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মধ্যরাতে চিকিৎসারতবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

নিহত শিল্পী ফতুল্লা মডেল থানার মো. আয়নাল হকের স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন মোসাম্মৎ মাহমুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ২০ বছর পূর্বে ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের আব্দুল বারেকের পুত্র আয়নাল হকের সাথে নিহত গৃহবধূ শিল্পি বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই শিল্পি বেগম মানসিক রোগে আক্রান্ত ছিলেন। প্রায় সময় সে অসংলগ্ন কথাবার্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিকট আত্নহত্যা করার কথা বলতো। মানসিক রোগ থেকে মুক্তি পেতে  চিকিৎসা ও করানো হয়েছিলে তাকে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিহত গৃহবধু শিল্পি বেগম পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করার চেস্টা করে। 

 

পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীনবস্থায় রাত ১ টার দিকে সে মারা যায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন