Logo
Logo
×

নগরের বাইরে

জোরপূর্বক পূজা মণ্ডপে আসবেন মন্ত্রী পুত্র, পূজা বন্ধের ঘোষণা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:১১ পিএম

জোরপূর্বক পূজা মণ্ডপে আসবেন মন্ত্রী পুত্র, পূজা বন্ধের ঘোষণা
Swapno

রূপগঞ্জে মন্ত্রীপুত্রের জোর করে মণ্ডপ পরিদর্শনে আসার প্রতিবাদে শারদীয় দূর্গা পূজার উৎসব বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন।

 

বুধবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা বলেন,  নিমন্ত্রণ না  দেয়া হলেও বৃহস্পতিবার পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর ছেলে গোলাম মর্তূজা পাপ্পা  ‘নাওড়া ছয়দোনা সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

 

আগামী ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্য তার আগমন এমন অভিযোগ করে পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুধীর চন্দ্র জানান, মন্ত্রীপুত্র সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে চলাচল করেন। তারা হিন্দুপাড়ায় এসে বিশৃঙ্খলা তৈরী করে। এসব কারণে তাকে পূজা পরিদর্শনে আসতে মানা করা হলেও তিনি জোরপূর্বক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান।

 

এতে করে বড় ধরণের সংঘাতের আশংকা করছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এমনকি যদি বৃহস্পতিবার মন্ত্রীপুত্র পূজা পরিদর্শনে আসেন তবে  দূর্গা পূজা বন্ধ করে দিবে বলে ঘোষণা দেন বাবু সুধীর চন্দ্র।

 

এসময় উপস্থিত ছিলেন, পরমেশ্বর মল্লিক, হরিপদ মল্লিক, রিপন সরকার, দিক বিজয় মল্লিক, বিজয় মল্লিক প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন