Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৭:০৬ পিএম

রূপগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার
Swapno

গার্মেন্টস শ্রমিকদের অপহরণ করে মুক্তিপন আদায়কালে অপহরণ চক্রের ৫ সদ  স্যকে মঙ্গলবার রাত ১১ টায় গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকা থেক গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার আমান চৌধুরীর ছেলে শাকিব চৌধুরী (২০) ও একই এলাকার রাম দাসের ছেলে রাম কিশোর (১৯), বরগুনা এলাকার শহিদ খন্দকারের ছেলে সাব্বির হোসেন (২০) ও খোকন মুসল্লির ছেলে তামিম মুসল্লি (২০) এবং আড়াইহাজার থানার লস্করদী এলাকার সানাউল্লা ভূইয়ার ছেলে জাবেদ ভূইয়া (২২)।

 

পুলিশ জানায়, স্থানীয় গার্মেন্টস কর্মীরা পুজার ছুটি পেয়ে দিনাজপুর জেলায় দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য কারখানা থেকে ইজি বাইকযোগে গাউছিয়াস্থ মাষ্টার কাউন্টারে যাওয়ার পথে উপজেলার সাওঘাট এলাকার সিএনজি ষ্টেশনে পৌঁছালে  অপহরণকারীরা তাদের গতিরোধ করে। এসময় রিমন বর্ম, মিঠুন চন্দ্র রায়, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ ইসলামকে জোরপূর্ব অজ্ঞাত স্থানে নিয়ে ০১৯১৩৫৭৪৫১০ মোবাইল থেকে অপহৃতদের বন্ধু লিপনের মোবাইলে ৫০ হাজার টাকা দাবী করে। দাবিকৃত টাকা দিলে তার বন্ধুদের ছেড়ে দেওয়া হবে বলে জানায় তারা।  

 

উপায়ান্তর না পেয়ে লিপন ভূলতা পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপহরণ মামলা হয়। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে নারায়ণগগঞ্জ আদালতে প্রেরন করা হয়।  রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন