Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের `মা` হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৮:৪২ পিএম

বন্দরের `মা` হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
Swapno

বন্দরে ভুল চিকিৎসার অভিযোগে এক নব জাতকের করুন মৃত্যুর খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলার মদনপুরস্থ  মা' হাসপাতালে এ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারনে জন্ম গ্রহনের ১০ মিনিট পর  এ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

 


জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওর্য়াড বন্দরের চাপাতলী ইটের পুল এলাকার শাহীন মিয়ার স্ত্রী মর্জিনা বেগমকে বৃহস্পতিবার সকালে মা হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে ভর্তির পর দুপুরে স্বাভাবিকভাবে নবজাতকের জন্ম হয়। জন্ম গ্রহনের ১০ মিনিট পর নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করলেও পরিবারের দাবী প্রায় আধা ঘন্টা পর শিশুর মৃত্যু হয়েছে।

 

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ির এস আই নেওয়াজ গনমাধ্যমকে জানিয়েছে, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন