Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলার ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:৩৫ পিএম

সদর উপজেলার ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
Swapno

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা ও জেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করে প্রার্থীরা। এ সময় চেয়ারম্যান পদে গোগনগর থেকে ফজর আলী ও জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও কাশীপুর থেকে চেয়ারম্যান পদে এম সাইফ উল্লাহ বাদলও মনোনয়ন দাখিল করেন জমা দেন।

 

মেম্বার পদে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ডে রোকন উদ্দিন, শরীফ হোসেন, ৩ নং ওয়ার্ডে ডাঃ মাসুদুর রহমান, ৪, ৫, ৬নং মহিলা মেম্বার পদে রুবিনা আক্তার, ৮ নং ওয়ার্ডে মো. ইমান আলী, হাবিবুর রহমান জুয়েল।

 

এনায়েতনগর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের মেম্বার পদে মোঃ সালাউদ্দিন, রাশেদুল ইসলাম মুন্না, ৩নং ওয়ার্ডে আব্দুল জলিল, ৭নং ওয়ার্ডে শাহজাহান মাদবর, ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আতাউর রহমান প্রধান, ৯নং ওয়ার্ডে মেম্বার পদে মনিরুল আলম মনির, গোলাম সারোয়ার।

 

গোগনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদে আব্দুল মোতালেব বেপারী, ২নং ওয়ার্ডে সাঈদ রহমান, ৩নং ওয়ার্ডে তোফাজ্জল হোসেন কাবিল, মো. আলী হোসেন, ৪নং ওয়ার্ডে মো. বাসেদ, শওকত হোসেন, ৭নং ওয়ার্ডে সৈয়দ হোসেন, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, ৮নং ওয়ার্ডে মো. রুবেল আহমেদ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদে পারভীন আক্তার সহ প্রমূখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন