কাশীপুর ৭ নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১১:৪২ পিএম
আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদলকে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে কাশীপুর ইউনিয়নের সাধারণ মানুষ জনগণ।
সেই সাথে ইউপি নির্বাচনকে সামনে রেখে মনোনয় প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোমেন সিকদার তার প্রার্থীতা প্রত্যাহার করায় তাকেও শুভেচ্ছাও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। গতকাল সন্ধ্যায় কাশীপুর ৭নং ওয়ার্ডস্থ বাংলাবাজার এলাকার স্থানীয়দের উদ্যোগে এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোমিনুল ইসলাম মোমিন, আহম্মেদ হোসেন রাজু, মহিউদ্দিন মুন্সি, আমীর হোসেন, মোখেলেস দেওয়ান, বাদল হোসেন, এবাদুল হোসেনসহ প্রমুখ।


