Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে উকিল মামা কর্তৃক ভাগ্নি ধর্ষণের ঘটনায় মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১০:৩৪ পিএম

বন্দরে উকিল মামা কর্তৃক ভাগ্নি ধর্ষণের ঘটনায় মামলা
Swapno

নারায়ণগঞ্জ জেলার বন্দরে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে উকিল মামা সাকিব (২৪) কর্তৃক স্কুল ছাত্রী (ভাগ্নি)কে (১৩) ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে লম্পট উকিল ভাই সাকিবকে আসামী করে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১৯(১০)২১।

 

এর আগে গত ৩ অক্টোবর রাতে বন্দর উপজেলার কল্যান্দীতে লম্পট সাকিবের নিজ বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। মামলা দায়েরের পর থেকে লম্পট উকিল মামা সাকিব (২৪) পলাতক রয়েছে।

 


এ বিষয়ে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর বন্দর থানার কল্যান্দী এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে লম্পট সাকিব তারই উকিল ভাগ্নিকে বেড়ানোর কথা বলে নিজবাড়ি বন্দর কল্যান্দী এলাকায় আসে। পরে রাতে লম্পট উকিল মামা স্কুল ছাত্রী ভাগ্নির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকভাবে ধর্ষন করে।

 

সাইফুল ইসলাম আরও বলেন, পরে বিষয়টি ধর্ষিতা স্কুল ছাত্রী পরিবারের সদস্যদের জানালে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার বন্দর থানায় লম্পট উকিল মামা সাকিবকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে লম্পট উকিল মামা সাকিব (২৪) পলাতক রয়েছে। আমরা অচিরেই তাকে গ্রেফতার করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন