Logo
Logo
×

নগরের বাইরে

এনায়েতনগর ইউপি ৭নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করলেন শাহজাহান মাদবর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১১:১৯ পিএম

এনায়েতনগর ইউপি ৭নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করলেন শাহজাহান মাদবর
Swapno

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজাহান মাদবর মনোয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসারের কার্যলয়ে নাঃগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুনের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

 

এসময় বৃহত্তর মাসদাইর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজাহান মাদবর বলেন, আলহামদুুলিল্লাহ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। এই ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী নির্বাচনে আমি আপনাদের সকলের নিকট ভোট প্রার্থণা করছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ বিজয়ী হয়ে এই ওয়ার্ডের নাগরিকদের সকল সুযোগ-সুবিধা আমি নিশ্চিত করবো।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোক্তার হোসেন মাইজভান্ডারী, সিরাজুল ইসলাম, নাসির সরকার, হেলাল উদ্দিন ব্যাপারী ও মোঃ আরিফ মাদবর প্রমুখ।

 

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়াও মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন