Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের ভাইস চেয়ারম্যান সানুর ছোট ভাই অলি আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১১:২৮ পিএম

বন্দরের ভাইস চেয়ারম্যান সানুর ছোট ভাই অলি আর নেই
Swapno

বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানুর ছোট ভাই অলি উল্ল্যাহ অলি (৪৮) আর নেই। (ইন্নালিল্লাহী......... রাজিউন)। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে ও মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা বাদ আছর সোনাকান্দা কিল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

 

মরহুমের নামাজের জানাযা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও বন্ধু বান্ধবসহ মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন। জানাযা পূর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু তার ছোট ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন