Logo
Logo
×

নগরের বাইরে

বিপুল গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১২:১৮ এএম

বিপুল গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (৩১), ২। মোঃ জাকির হোসেন (৩৯) এবং ৩। মোঃ জাকির হোসেন (২৮) কে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

 

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, ১৪ অক্টোবর ৯ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (৩১), ২। মোঃ জাকির হোসেন (৩৯) এবং ৩। মোঃ জাকির হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন