Logo
Logo
×

নগরের বাইরে

ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১১:১৬ পিএম

ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা
Swapno

আসন্ন সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য মেম্বার প্রার্থীরা। শনিবার (১৬ অক্টোবর) সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। এছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেন সাইদুর রহমান। 

 

এসময় মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন, কুতুবপুর ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জামান উদ্দিন সাউদ, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শাহ মো. আনোয়ার হোসেন সুইট, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. দেলোয়ার হোসেন প্রধান, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হান্নান উর রফিক রঞ্জু, এনায়েতনগর ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. জামান প্রধান, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. দেলোয়ার হোসেন প্রধান, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আফতাব উদ্দিন আফাজ, কুতুবপুর ইউনিয়ন ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী মোসা. নাজমা বেগম। 

 

অন্যদিকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ফরিদ উদ্দিন ভূইয়া। 


প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন