Logo
Logo
×

নগরের বাইরে

ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন দাখিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১১:২৫ পিএম

ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন দাখিল
Swapno

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা স্ব স্ব নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তারা ।


এদিন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞার কাছে  মনোনয়ন পত্র দাখিল করেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মীর আজিজুর রহমান, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আমজাদ হোসেন বাঁধন, ৪নং মেম্বার প্রার্থী মোঃ সালাউদ্দিন, পিয়ার আলী, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ রহমান, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রমজান আলী, ৭,৮,৯ মহিলা মেম্বার প্রার্থী আম্বিয়া খাতুন।

 

সদর উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরো মনোনয়ন পত্র দাখিল করেন, কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী অশোক সরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন